জাতীয়

এক সপ্তাহ পর হাঁটলেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনায় অসুস্থ হওয়ার প্রায় এক সপ্তাহ পর আজ হাঁটাহাঁটি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ড. জাফরুল্লাহ’র চিকিৎসকদের সঙ্গে কথা বলে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বুধবার (১০ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গত প্রায় এক সপ্তাহ পর আজ অক্সিজেন ছাড়া নিজে নিজেই হাঁটাহাঁটি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর যখন প্রয়োজন তখনই শুধুমাত্র অক্সিজেন নিচ্ছেন তিনি।

তিনি আরো বলেন, ডা. জাফরুল্লাহ নিজে নিজেই আজ খাবার খাচ্ছেন। আর ডাক্তারদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নিচ্ছেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের কিটেরও খোঁজ-খবর নিয়েছেন তিনি। এই বাইরে জাফরুল্লাহ চৌধুরী দেশেরও খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান মিন্টু।

কফ বের না হওয়ার কারণে জাফরুল্লাহ চৌধুরীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। তবে আজ তিনি নিজে নিজেই কফ বের করতে পারছেন বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

‘এছাড়া প্লাজমা থেরাপি নিলে করোনায় কী ধরণের উপকার হয় সে বিষয়েও ডাক্তারদের কাছ থেকে খোঁজ-খবর নিচ্ছেন জাফরুল্লাহ’- জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। ওই দিন থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এবং অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা