জাতীয়

মাত্র পৌনে একঘণ্টায় বাজেট উত্থাপন শেষ

নিজস্ব প্রতিবেদক:

দেশের ইতিহাসের সব থেকে বড় বাজেট পেশ করা হল সবচেয়ে কম সময়ে। অতীতে তিন থেকে পাঁচ ঘণ্টার মতো বাজেট বক্তব্য দেওয়া হলেও করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন হয়েছে। ফলে পৌণে একঘণ্টায় শেষ হলো ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পেশের দিন বৈঠক সব মিলিয়ে ৫০ মিনিট চলে। বাজেট পেশ ছাড়াও অর্থমন্ত্রী এ সময় অর্থবিল ২০২০ পেশ করেন।

এদিকে সংক্ষিপ্ত পরিসরে উত্থাপন হলেও বাজেট বক্তৃতা বিগত বছরের চেয়ে ছোট ছিল না। এবারের বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। যেটা চলতি ২০১৯-২০ অর্থ বছরেরই সমান। অর্থমন্ত্রী ৪৭ মিনিটের মতো বাজেট বক্তব্য দিলেও নিজে পাঠ করেছেন সব মিলিয়ে ৫/৭ মিনিটের মতো। বাকি পুরোটাই তিনি ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন।

প্রসঙ্গত, বিগত অর্থ বছরে বাজেট পেশের পাশাপাশি তার চুম্বক অংশ পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় দেখানো হলেও এবারই প্রথম অর্থমন্ত্রী পাঠ না করে প্রায় পুরো অংশই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা