জাতীয়

গোপালগঞ্জে সমাহিত হবেন ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃতদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হচ্ছে। রোববার (১৪ জুন) বাদ আসর তার গ্রামের বাড়ি সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসায় তাকে আনা হবে না। সরাসরি ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়ি কেকানিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টায় ধর্ম প্রতিমন্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে রবিবার (১৪ জুন) সকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা