জাতীয়

জিয়াউর রহমান ‘খুনি ও যুদ্ধাপরাধী’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘খুনি ও যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ‘একজন খুনি, একজন যুদ্ধাপরাধীর প্রতীকী কবর এই সংসদের কাছে থাকতে পারে না। আমরা জানি, এখানে খুনি জিয়ার দেহ নেই। প্রতীকী একটি কবর সাজিয়েছেন তারা। এটি অবশ্যই উচ্ছেদ করতে হবে এবং অবিলম্বে এটি করতে হবে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকায় এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ১৯৭৭ সালের ২ অক্টোবর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদ্রোহের অভিযোগে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সেনা ও বিমানবাহিনীর সদস্যদের স্বজনেরা এই মানববন্ধনের আয়োজন করেন।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আজ আমরা এখানে জমায়েত হয়েছি তাঁদের সমর্থনে, যাঁরা তাঁদের স্বামী, পিতা, ভাইকে হারিয়েছিলেন। ১৯৭৭ সালের সেই দিনগুলোতে খুনি জিয়াউর রহমান শত শত মুক্তিযোদ্ধাকে বিচারের প্রহসনের নামে হত্যা করেছিলেন। জাপানি এয়ারলাইনসের বিমান হাইজ্যাক হওয়ার পর খুনি জিয়া যেসব মুক্তিযোদ্ধাকে খুন করেছিলেন, বিচারের নাটক সাজিয়েছিলেন, সেটি আইনের কোনো অর্থেই বিচার ছিল না।’

জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়ে শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সবার দাবি, জিয়ার মরণোত্তর বিচারের জন্য আইন করা হোক। আমাদের সংবিধানে এ ধরনের আইন করতে কোনো বাধা নেই। আইন করে শুধু জিয়া নন, অন্য যাঁরা এই ধরনের বেআইনি হত্যাকাণ্ড চালিয়েছেন তাঁদের সবারই বিচার করা হোক। এর মধ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করার কথা আমাদের আইনমন্ত্রী বলেছেন। কালবিলম্ব না করে একটি তদন্ত কমিশন গঠন এবং মরণোত্তর বিচারের জন্য আইন করা হোক।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘রাজাকারপুত্র’ আখ্যায়িত করে বিচারপতি মানিক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবিষ্কার করেছেন, খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা। এই ধরনের উন্মাদ, এই ধরনের পাগল যাঁরা, এ রকম পাগলামি কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন যাঁরা, তাঁদের সরাসরি পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হোক। তা না হলে জাতি বিভ্রান্ত হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে এক সভায় মির্জা ফখরুল বলেছেন, ‘১৯৭১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, তখন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের (সেনানিবাস) বাসায় তাঁর দুই শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ছিলেন। ওই সময় অষ্টম বেঙ্গলের সেনারা চলে এসে বলেছিলেন, “পাকিস্তানি সেনারা বলছে অস্ত্র সমর্পণ করতে। আমরা অস্ত্র সমর্পণ করব কি না?” তিনি সেদিন বলেছিলেন, “তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না।” সেই দিন থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল।’

তবে বিএনপি মহাসচিবের এই বক্তব্য নাকচ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা করা মানে রাও ফরমান আলী ও নিয়াজীকে মুক্তিযোদ্ধা করা। এই হাস্যকর, এই পাগলামি যাঁরা করছেন, তাঁদের তো এই সমাজে জায়গা থাকতে পারে না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা