টানা জয়ে লিভারপুল
খেলা

টানা জয়ে লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা তৃতীয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে লিভারপুল। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েছে মিকেল আর্তেতার দল।

আলেকসঁদ লাকাজেত আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সাদিও মানে। শিরোপাধারীদের বাকি দুই গোলদাতা অ্যান্ড্রু রবার্টসন ও দিয়োগো জোতা।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। ২১ মিনিটে গোল পেতে পারত তারা; তবে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জোরাল শট আর্সেনাল ডিফেন্ডার এক্তর বেইয়েরিনের পায়ে লেগে দিক পাল্টে ক্রসবারে লাগে।

২৫ মিনিটে রবার্টসনের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতি আক্রমণে এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের ক্রস ডি-বক্সে ক্লিয়ার করতে গিয়ে লাকাজেতের পায়ে তুলে দেন লিভারপুল ডিফেন্ডার। গোলের উদ্দেশে নিজেদের প্রথম শটেই জালের দেখা পায় সফরকারীরা।

দুই মিনিট পরই স্বাগতিকদের ম্যাচে ফেরান মানে। দুরূহ কোণ থেকে মোহামেদ সালাহর শট গোলরক্ষক ঠেকানোর পর খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান সেনেগালের এই ফরোয়ার্ড।

৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন রবার্টসন। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস ডি-বক্সে প্রথম দফায় ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলেও জালে পাঠাতে ভুল করেননি এই স্কটিশ ডিফেন্ডার। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভার্জিল ফন ডাইকের জোরালো শট ফিরিয়ে আর্সেনালের ত্রাতা গোলরক্ষক বার্নড লেনো।

পরের মিনিটে সমতা ফেরানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেন লাকাজেত। আলিসনকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন দিয়াগো জোতা। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি দাভিদ লুইস। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠান সাত মিনিট আগে বদলি নামা দিয়াগো জোতা।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা