খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে আবারো মাঠের উত্তাপ্ত শুরু হতে যাচ্ছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে করোনা ভাইরাসের কারণে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের।

৩ আগষ্ট শুরু হবে মাঠের লড়াই। এ মধ্যে ঢাকায় এসেছে অজি ক্রিকেট দল। এছাড়াও অস্ট্রেলিয়ার কঠিন শর্ত মেনে নিয়ে প্রস্তুতি প্রায় শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

তিনদিনের কোয়ারেন্টাইনের পর শুরু হবে ব্যাট-বলের লড়াই। এ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বিসিবি। সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। সূচি অনুযায়ী দুই দলের মাঠের লড়াই শুরু ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭ দিনে ৫ ম্যাচ।

দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জশ হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা