খেলা

মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে হামজা মোহামেদ ও আলী আশফাক দুই গোল করেন।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে কয়েকটি আক্রমণ করলেও পরে স্বাগতিকদের কাছে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় প্রথমার্ধে জাল ভেদ করতে পারেনি মালদ্বীপ।

বিরতির পর খেলতে নেমে প্রথমার্ধের মতো দুর্বল শুরু করে বাংলাদেশ। ৫৫তম মিনিটে হামজা মোহামেদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মালদ্বীপ। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ২-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা