সংগৃহীত
খেলা

বাংলাদেশের গোল মিসে ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে শেখ মোরসালিনের ব্যর্থতা দীর্ঘদিন পোড়াবে। তরুণ এ ফরোয়ার্ড ২য় মিনিটে ছোট বক্সের সামনে গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেছেন। সেই মোরসালিন ঘরের মাঠে ২ মাসের ব্যবধানে আবার হতাশ করলেন সবাইকে।

আরও পড়ুন: মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে সংগ্রহ ৩৩৪

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ৫৫ মিনিটে গোলের সহজতম সুযোগটি পেয়েছিলেন মোরসালিন। রাকিবের ক্রসে ডান দিক থেকে তিনি বল পেয়েছিলেন বক্সে।

বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড সবাইকে অবাক করে ক্রসবারের উপর দিয়ে বাইরে বল পাঠিয়েছেন। পরপর ২ টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জন্য দুঃখ হয়ে থাকলেন মোরসালিন। বাংলাদেশ গোলের সুযোগ মিস করে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র (০-০) হয়েছে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বসুন্ধরা কিংস অ্যারেনার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হলো। তবে দেশে এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ ক্লাবের মাঠে আয়োজন হলো। কিংসের ম্যাচের পুরো আয়োজনের দায়িত্বও নিয়েছিল।

সাধারণ দর্শকদের জন্য কোনো টিকিট বিক্রি হয়নি। টিকিট স্বত্ব বসুন্ধরা কিংসকেই বাফুফে দিয়েছিল। ৬ হাজার ধারণক্ষমতার গ্যালারির অর্ধেকই ফাঁকা ছিল।

দীর্ঘদিন বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে জয় নেই। ১৯৭৯ সালে এশিয়ান কাপের বাছাইয়ে ৩-২ গোলের জয়ের পর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৬ ম্যাচ খেলে ২ টি হেরেছে ও ৪ টি ড্র করেছে। আফগানদের বিপক্ষে দীর্ঘ ৪৪ বছর পর আরেকটি জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি বাংলাদেশ। বাংলাদেশকে জয়ের হাসি হাসতে দেয়নি মোরসালিন আর রাকিবের মিসগুলো।

আরও পড়ুন: এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রিক

বাংলাদেশের শুরু থেকে এ ম্যাচে প্রাধান্য ছিল। গোলের সুযোগও বেশি ছিল। কিন্তু ১ জন দক্ষ ফরোয়ার্ডের অভাবে বারবার গোলবঞ্চিত হতে হয় টাইগারদের। ২২ মিনিটে রাকিব মোরসালিনের পাশ থেকে বল ধরে বক্সে ঢোকেন।

আফগান ডিফেন্ডার মোশায়ের আহাদি শট নিতে বিলম্ব করায় তাকে ব্লক করেন। ওয়ালিজাদার শট২৬ মিনিটে নোমা তারিক কাজীর পায়ে লেগে গতি পরিবর্তন করে ২য় পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। মনে হয়েছিল বলটি বাঁক খেয়ে জালে প্রবেশ করবে। সৌভাগ্যক্রমে বাংলাদেশ বেঁচে যায়।

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড ভারত-পাকিস্তান ম্যাচ

ম্যাচের সবচেয়ে দু:খময় সময় ৫৫ মিনিটে। বাংলাদেশ সহজ সুযোগটি পেয়েছিল। রাকিব ডান দিক দিয়ে ঢুকে মোরসালিনের কাছে নিখুঁত ক্রস দিয়েছিলেন। হতাশ করলেন মোরসালিন। বল ওপর দিয়ে মেরে বাইরে পাঠিয়ে সহজ সুযোগ নষ্ট করেন।

কুয়েতের বিপক্ষে গত সাফের সেমিফাইনালে এভাবে গোল মিস করে বাংলাদেশকে ডুবিয়েছিলেন মোরসালিন। ফাহিম ৬২ মিনিটে বদলি বাম দিক থেকে ক্রস ফেলেছিলেন বক্সে। রাকিব বলটি যখন রিসিভ করেন তখন তার সামনে গোলরক্ষক একা। কিন্তু শট নিতে পারেনি। গোলরক্ষক এসে বাধা দিলে বাংলাদেশের আরেকটি সুযোগ নষ্ট হয় ।

আরও পড়ুন: ২৬৬ রানে অলআউট ভারত

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, ইসা ফয়সাল, তপু বর্মন, মো. রিদয় (জনি), জামাল ভূঁইয়া (ফাহিম), মোরসালিন (রবিউল), রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী (সাদ), সোহেল রানা-১, সোহেল রানা-২।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা