সংগৃহীত ছবি
খেলা

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন : জোড়া সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

সুপার ফোরে একটি করে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত। আর দুই ম্যাচে হেরে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ। সমীকরণের হিসেবে এই ম্যাচে যে দল জয়ী হবে, তারাই ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে।

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। এই ম্যাচে শার্দুল ঠাকুরের পরিবর্তে অক্ষর প্যাটেলকে সুযোগ দিয়েছে ম্যান ইন ব্লুরা।

আরও পড়ুন : কন্যার বাবা হলেন মুশফিক

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষাণ কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা