আর্টস

১৪ জুন রবিবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। ছোটদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। পেটের সমস্যা বাড়বে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

সদগুরুর সাহায্য পেতে পারেন। আজ ব্যবসায় ফল ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য শুভ সময় আসছে। আজ খুব কাছের কারও জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

নতুন কোনও ব্যবসার ব্যাপারে চিন্তাভাবনা। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনায় আজ আপনি অনেক দূর যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বাবা-মায়ের সঙ্গে অশান্তি বাড়বে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনও কারনে আজ আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

অনেক দিনের কোনও পুরনো আশা পূরণ হতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে কাজের লোকের সঙ্গে অশান্তি।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

কর্মস্থানে তর্ক বাধতে পারে। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনা বেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয় ও ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা আসতে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

প্রেমে নতুন কোনও যোগাযোগ আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ বৃদ্ধি। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হবে। আন্ত্রিক জাতিয় রোগে ভোগান্তি।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

প্রেমে নতুন কোনও যোগাযোগ আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ বৃদ্ধি। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হবে। আন্ত্রিক জাতিয় রোগে ভোগান্তি।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):
মনের আশা আজ অনেক বাড়তে পারে। আজ ঘরে বাইরে দুই জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা থাকবে আজ। শিক্ষায় সাফল্য আসবে। সমাজে কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। বন্ধুর পিছনে খরচ হতে পারে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

কোনও রকম আঘাত লাগতে পারে। আজ প্রতিবেশীদের হিংসায় কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। আজ পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

নতুন কিছু আবিষ্কার থেকে বিজ্ঞানীদের সুনাম বাড়তে পারে। আজ উপরমহল থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব ভাল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

কোনও ভাল কাজে গিয়ে অপমানিত হতে পারেন। আজ উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চরার সময় একটু সতর্ক থাকতে হবে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। বাড়তি কোনও কথা অশান্তি বাড়াতে পারে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা