বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন মাছের পোনা
সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন মাছের পোনা

নিজস্ব প্রতিবেদক:

ভোলা:
অতি জোয়ারে জলাবদ্ধ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মাছচাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে রোটারি ক্লাব অব স্কাইলাইন, ঢাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে শতাধিক মাছচাষিকে মাঝে আট কেজি করে ৫০ হাজার মাছের পোনা দেওয়া হয়।

রোটারি ক্লাব অব স্কাইলাইনের সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়া, রোটারি ক্লাব অব স্কাইলাইনের সাবেক সভাপতি আসাদুজ্জামান লিপটন, সপ্তম বিশ্বাস, মো. আমিনুল ইসলাম, রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রনি প্রমুখ।

বন্যায় ক্ষতিগ্রস্ত মাছচাষিরা পোনা পেয়ে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে তারা জানান ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, সেবামূলক ক্লাব হিসেবে রোটারি ক্লাবের পরিচিতি এখন বিশ্বজুড়ে। আগামীতেও ভোলায় ক্লাবের সেবামূলক সব অনুষ্ঠানে পাশে থাকবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব স্কাইলাইনের সদস্য একুশে টেলিভিশনের ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দেশ টিভির ভোলা প্রতিনিধি ছোটন সাহা, ডিবিসি’র ভোলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, ঢাকা টাইমসের ভোলা প্রতিনিধি ইকরামুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলাবাণীর রির্পোটার ইয়ামিন হাওলাদার।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা