দুর্গাপূজায় ৩ দিন ছুটির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন
সারাদেশ

দুর্গাপূজায় ৩ দিন ছুটির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিন্দু মহাজোট মঠবাড়িয়া শাখার সভাপতি শ্যামল মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব লিটন সমদ্দার, হিন্দু মহাজোট পৌর শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক রাজীব কুমার সাহা, যুব মহাজোট সভাপতি অভিজিৎ হালদার, সাধারণ সম্পাদক তাপষ দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার, মঠবাড়িয়া জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি রতন কর্মকার, বিদ্যুৎ সাওজাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দুর্গাপূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি থাকে তাও আবার দশমীর দিনে। পাঁচ দিনের দুর্গাপূজায় অন্ততঃ তিন দিন সরকারি ছুটির দাবি করেন। অষ্টমী, নবমী ও দশমী-এই তিন দিন আমরা সরকারি ছুটি চাই।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা