সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রসুলপুর নামক এলাকায় গৃহকর্মী সুমী আক্তারকে জিম্মি করে স্বামীকে ফাঁসানোর ঘটনায় গৃহকর্তা হাসান আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক‌রে‌ছেন ভুক্তভোগি ঐ নারী।

আরও পড়ুন : হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

বুধবার ( ২৪ এপ্রিল) বিকালে গুইমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‌্য পাঠ করেন ভুক্ত ভো‌গি সুমী আক্তার।

গত ২৩ এপ্রিল মঙ্গলবার এ ঘটনায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮/৩০ ধারা মামলা দায়ের করা হয়ে‌ছে। মামলার এজহারে সুমী আক্তার উল্লেখ করেন, বিগত ৮/৯ মাস পূর্বে তাদের স্বামীর-স্ত্রীর মধ্যে পারিবারিক ও সাংসারিক বিষয়-আশয় নিয়ে ভুল বুঝাবুঝি, মন-মালিন্যের এক পর্যায়ে সে রাগ করে স্বামীর বাড়ী ছেড়ে পিত্রালয়ে চলে আসে এবং উক্ত ঘটনার বিষয়ে সুমী আক্তার তাহার স্বামীর নিকট হতে দেনমোহর ও খোরপোষ আদায়ের জন্য স্থানীয় নামধারী কথিত সাংবাদিক হাসান আল মামুন এর নিকট পরামর্শ চাইলে সেই সুযোগে সুমী আক্তারকে সংশ্লিষ্ট থানায় নিয়ে কোন কিছু বুঝতে না দিয়ে তাহার স্বামীর বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করায় যাহা পরর্বতীতে নারী ও শিশু নির্যাতনের মামলায় রুপান্তরিত হয়।

আরও পড়ুন : মধুখালীতে ২ ভাইকে হত্যা, গ্রেফতার ৮

এই অসহায়াত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত হাসান আল মামুন পরর্বতীতে সুমী আক্তারকে তার বাসায় মাসিক ৫ হাজার টাকায় কাজ করার প্রস্তাব দিলে তার কথায় রাজী হয়ে বিগত ৮/৯ মাসপূর্ব যাবৎ বাসায় কাজ করতে শুরু করে। এর পরই শুরু হয় অমানুষিক নির্যাতন, কু-প্রস্তাব এবং তিন বছরের শিশুকে মারধর করে ফ্রিজের ভিতর মাথা ডুকিয়ে মেরে ফেলার চেষ্টা। ২২ এপ্রিল রাতে বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করে। এছাড়াও বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে।

এক পর্যায়ে, ১৮ এপ্রিল অভিযুক্ত হাসান আল মামুন সুমী আক্তারকে তাহার স্বামীর সহিত মিলিয়ে দিবে এমন কথা বলে সুমী আক্তারের ননদ সাক্ষী লাবনী আক্তার ও সুমী আক্তারের স্বামী জহিরুল ইসলাম জনিকে অভিযুক্তদের বাড়ীতে আসতে বলে এবং সেই হিসেবে তারা হাসান আল মামুন এর বাসায় গেলে অভিযুক্তগণ সুমী আক্তারকে, সুমী আক্তারের ননদ লাবনী আক্তার ও সুমী আক্তারের স্বামী জহিরুল ইসলাম জনি প্রত্যেক কে পৃথক পৃথক কক্ষে আটকে রেখে সুমী আক্তারের নিকট ৮০ হাজার টাকা এবং লাবনী আক্তারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে এবং তারা অভিযুক্তদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমী আক্তার ও লাবনী আক্তারকে বাহিরের লোকজন দিয়ে ধর্ষন করে টাকা আত্মসাতের হুমকি দেয়।

আরও পড়ুন : কাহালুতে শিশুর মৃত্যু দুর্ঘটনা নয়

সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন, উক্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজকে তদন্তের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনকালে উপস্থিত ছিলেন, সৈয়দ রাশেদ, মোঃ শাহ আলম, সুমী আক্তার, লাবনী আক্তার, আইয়ুব আলী, মোঃ সুমন, রিপন চৌধুরী, মোঃ রুবেল প্রমূখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা