জেলা প্রশাসকের সঙ্গে বরিশাল সম্পাদক পরিষদের সৌজন্য সাক্ষাৎ
সারাদেশ

জেলা প্রশাসকের সঙ্গে বরিশাল সম্পাদক পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল: বরিশাল থেকে প্রকাশিত দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ বরিশালের সদস্যরা জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নবগঠিত সম্পাদক পরিষদের নেতাদের অভিনন্দন জানিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সম্পাদক পরিষদের সদস্যরা নিজ নিজ পেশাগত পরিচয় দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং জেলা প্রশাসককে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের বার্তার প্রধান পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমান, সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সিনিয়র সহ সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ সভাপতি অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম, সহ সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ শামিম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছির আহমেদ রনি, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোস্তাফা কামাল, সদস্য মো. হাবিবুর রহমান, সদস্য তাওহিদুল ইসলাম জামাল প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা