বাসচাপায় প্রাণ গেলো মা-ছেলের  
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেলো মা-ছেলের  

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: বাসচাপায় প্রাণ গেলো ভ্যান আরোহী মা ও তার আটমাসের শিশু সন্তানের। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টনবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার আটমাস বয়সের ছেলে আলি কাজী।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রকাশ বিশ্বাস জানান, মা তার শিশুসন্তানকে নিয়ে ভ্যানগাড়িতে করে বাবার বাড়ি ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি গ্রামে যাচ্ছিলেন। পেছন থেকে কাশিয়ানী-গোপালগঞ্জগামী লোকাল বাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু আলি কাজী নিহত হয়। মারাত্মক আহত মা মীরা বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা