সংগৃহীত ছবি
সারাদেশ

আবারও জলাবদ্ধতার কবলে সিলেট 

জেলা প্রতিনিধি: টানাবৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে সিলেট মহানগরী। বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি নাগরিকদের মনে জেগেছে বন্যার আতঙ্ক।

আরও পড়ুন: শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সিলেট মহানগরীর, মোকামবাড়ি, বেতবাজার, ঘাসিটুলা, লামাপাড়া, যতরপুর, উপশহর, লালাদিঘির পার, বাগবাড়িসহ আরও বেশ কয়েকটি এলাকায় নতুন করে পানি উঠেছে।

সিলেট মহানগরের ১নং ওয়ার্ডের বাসিন্দা জানান, আমার ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে। একটু বৃষ্টিতে পানি জমে বাসাবাড়িতে উঠে যায়। যদি সঠিক পন্থা অনুসরণ করে এসকল ড্রেনের কাজ হতো তবে জলাবদ্ধতার কবলে আমাদের পড়ে ভোগান্তি পোহাতে হতো না। সেই সাথে ১নং ওয়ার্ডে অবস্থিত ছড়া সংস্কার ও খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরও পড়ুন: গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ছিল ১০৫ মিলিমিটার আর ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল ৮১ মিলিমিটার। এছাড়া চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের ৩৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা