সংগৃহীত ছবি
সারাদেশ

বেগমগঞ্জে অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফাতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গ্রেফাতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিষধর সাপের কামড়ে নিহত ১

শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেফাতার করা হয়।

গ্রেফাতারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম (৪৩), তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা (২৮), আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল (৩০) মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম (৩৪), মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৪০)।

আরও পড়ুন : গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা