সংগৃহীত ছবি
সারাদেশ

ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আরও পড়ুন : পুকুরে ফেলা মোবাইল উদ্ধারে অভিযান

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত।

এ সময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের খাবার হোটেল ও মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়, চায়ের দোকানসহ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

আরও পড়ুন : কারাগার থেকে পালালেন ৪ আসামি

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সকালে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। দুপুর ২টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আগামীকাল দ্বিতীয় দিনের মতো পূনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান তিনি।

তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র যুগ্ম- পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার, পুলিশ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা