আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ঝিলপাড়ে দোকানঘর নির্মাণের চেষ্টা
সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য, ঝিলপাড়ে দোকানঘর নির্মাণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: শহরের ঝিলটুলীর ভরাট হয়ে যাওয়া ঝিলপাড়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থাতেই দোকানঘর নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ এসব দোকানপাটের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চরকমলাপুর অনাথের মোড় সংলগ্ন ঝিলপাড়ে বাঁশ-খুঁটি গেড়ে কয়েকটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন ঝিলটুলীর বাসিন্দা এখতিয়ার রহমান ইক্তি। তার দাবি, সাত বছর আগে ফরিদপুর পৌরসভা থেকে ৪০ ফুট লম্বা জমি বন্দোবস্ত নেন তারা। সেখানেই তিনি দোকানঘর নির্মাণ কাজ করছিলেন।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে টিনের বেড়া দিয়ে ঘেরা রাস্তার পাশের ওই জমির সামনে রাস্তার পাশে ন্যূনতম তিন ফুট জমিও অবশিষ্ট নেই। সেখানে কোনোভাবেই পৌরসভার জমিতে দোকানঘর নির্মাণ করা সম্ভব নয়। আর মালিকানাধীন জমির সামনে এসব দোকান নির্মিত হলে ওই জমিতে প্রবেশের রাস্তাই বন্ধ হয়ে যায়।

একই এলাকার বাসিন্দা আশিকুল হক জানান, ঝিলপাড়ের ওই স্থানটি ফরিদপুর মৌজার এসএ ৯৪৯ নম্বর দাগের অন্তর্ভুক্ত। এই জমি নিয়ে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সঙ্গে তাদের মামলা চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে উভয়পক্ষকেই নিজ নিজ অবস্থানে স্থিতিশীল থাকতে ও কোনো কর্মকাণ্ড না করার আদেশ দিয়েছেন। ওই স্থানে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ টাঙানো আছে।

তিনি বলেন, রাস্তার ওপাড়ে এসএ ৯৪৯ নম্বর দাগের বাইরে পৌরসভার বর্তমানে কোনো জমি নেই।

ফরিদপুর পৌরসভার মেয়র মেখ মাহতাব আলী মেথু বলেন, সেখানে রাজেন্দ্র কলেজের হোস্টেল নির্মাণ শুরুর আগে কয়েকজনকে পৌরসভা বন্দোবস্ত দিয়েছিল। বিষয়টি কাগজপত্র দেখে তিনি ভালো বলতে পারবেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা