সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ এলাকায় বালুবাহী একটি ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাপের কামড়ে নারীর মৃত্যু

নিহতরা হলো- শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ ও একই এলাকার আপেল।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ২ যুবক মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। এরই পথিমধ্যে জোড়া এলাকায় বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ২ জন মারা যান। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা