‘ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষ, উদ্ধারকাজ শেষে রেলযোগাযোগ স্বাভাবিক’
সারাদেশ

‘ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষ, উদ্ধারকাজ শেষে রেলযোগাযোগ স্বাভাবিক’

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর এক ঘণ্টা পর উদ্ধারকাজ শেষে এখন রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে রেল লাইনের ওপর কাভার্ডভ্যানটি উঠলে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কিছুক্ষণ দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

দুর্ঘটনার কিছুক্ষণ পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা