সারাদেশ

রাজাপুরে অবৈধভাবে বালু উত্তেলনের দায়ে ৪ জনের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দু'টি অভিযানে ৪ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ১২টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি ও বিকাল ৪টায় উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন। এ সময় ৫টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার মোঃ বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মোঃ ঈসা মোল্লার পুত্র মোঃ রমজান মোল্লা (২০), ভান্ডারিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মোঃ মনিরউজ্জামান ফরাজী (৫০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট খোলা নিলামে বিক্রয় করা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার

নওগাঁয় জেলা পুলিশের পৃথক অভিযানে ৮০টি হারানো মুঠোফ...

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা...

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রান...

‘লুলা সরকার বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে’

ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে ফের এক নাটকীয় ও উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা