সারাদেশ

নওগাঁর সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ আর নেই

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন। রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে নানা হার্ট, ডায়াবেটিকসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকন্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

এদিন দুপুরের দিকে শহরের পিরোজপুর এলাকায় সাংবাদিক মনির শেষকৃত্যানুষ্ঠান হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ সরকার ও তিন ভাই সনজিৎ সরকার, প্রতীক সরকার (বিশ্বে) এবং দিলীপ সরকার।

সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। এবং শোকবার্তায় তাঁর আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা।

এদিকে জেলা পূজ উদযাপন পরিষদ থেকেও গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। অপরদিকে তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের সাধারণত সম্পাদক সন্তোষ শর্মা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁহার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বলেও তারা জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

‘লুলা সরকার বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে’

ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে ফের এক নাটকীয় ও উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। দে...

রংপুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) মাসিক সভা অনুষ্...

সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত...

গাইবান্ধায় মাঝ নদীতে নৌকায় সন্তান প্রসব

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা