ফেনী প্রতিনিধি
সারাদেশ

সোনাগাজীর কাজীরহাট বাজারে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে নয় জনকে তাৎক্ষণিক সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনার আদালত।

সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারের সিরাজ মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ওই সাজা প্রদান করেন।

জুয়া আইন, ১৮৬৭ সালের ০৪ ধারা মোতাবেক নয় জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ফেনী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ওই ভ্রাম্যমাণ আদালত ।

এ সময় মার্কেটের একটি বিশেষ কক্ষ থেকে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজসহ নয় জনকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্ত হলেন, চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের সায়েদুল হকের পুত্র মো: মাসুদ আলম (৩০), একই গ্রামের আবুবকরের পুত্র শাহজাহান (৪০), আবু তাহেরের পুত্র মোহাম্মদ সিরাজ (৪০), বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের আবুল কালামের পুত্র মোশাররফ হোসেন (২৫), একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র বেলায়েত হোসেন (৩০), জয়নাল আব্দীনের ছেলে আজগর হোসেন জনি (২৬), মজিদুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজ (৩৮), সোলেমানের ছেলে মোহাম্মদ খলিল (৩৫),

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ নয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা