ফেনী প্রতিনিধি
সারাদেশ

দাগনভুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছেন দুদক নোয়াখালী অফিসের একটি চৌকস টিম। সোমবার (১৯ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন নোয়াখালী দুদক সজেকা উপসহকারী পরিচালক জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মো: ইদ্রিস ।

তারা জানান সরেজমিনে প্রত্যক্ষ করে বিভিন্ন বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমানিত হয়েছে। যেটা লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরন করা হবে। প্যাথলোজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার টাকা জনসাধারণ থেকে আদায় করে জমা না দিয়ে আত্মসাৎ করা, এম্বুলেন্স ভাড়া অতিরিক্ত দাবি করে জমা না দেয়া। রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে ঠিক মতো ঔষধ-পত্র না দেয়া, খাবারের মানে ভেজাল, বাসি ডালসহ খাবার মানে জালিয়াতির প্রমান পাওয়া যায়।

এছাড়াও হাসাপাতালের বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমানিত হয়েছে বলে তারা গণমাধ্যমে জানান। দাগনভুইয়া উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নাগরিক সুবিধা বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে জনগন বিস্তর অভিযোগ করেন বিভিন্ন স্হানে। একটি সিন্ডিকেট হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে দীর্ঘদিন যাবত। তার প্রতিকার চান দাগনভুইয়ার সচেতন মহল।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা