সারাদেশ

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারসহ ১১ দফা দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে ছোট ছোট ব্যানার নিয়ে ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভার ব্রিজের ওপরে অবস্থান নিতে শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের দাবি, বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার দেড় বছর হয়ে গেল নতুন করে ব্রিজ নির্মাণ করেননি কর্তৃপক্ষ। বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করার পরও সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণ না করায় আন্দোলনের নামে তারা।

টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার জানান, রাজধানীর উত্তরা আজমপুরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পাইকারি দরে মালামাল কিনে থাকেন টঙ্গী বাজার থেকে। রাস্তা সংস্কার ও ব্রিজ নির্মাণ না হওয়ায় ক্রেতা আসা বন্ধ হয়ে গেছে ঐতিহ্যবাহী টঙ্গীর বাজারে। ফলে ক্রেতা শূন্যতায় ভুগছেন ব্যবসায়ীরা। এমত অবস্থায় আন্দোলনে নামেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা