ছবি: সান নিউজ
সারাদেশ

চোরাচালান অভিযানে ৪ লক্ষ ৪৭ হাজার টাকার মাদক জব্দ

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করা হয়েছে।

গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯,৮২০ পিস বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৪৭,৩০০/- টাকা।

অপরদিকে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিদেশী মদ, ভারতীয় ইস্কফ সিরাপ, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় নিম্নলিখিত মালামাল আটক করতে সক্ষম হয়—

২৫ বোতল বিদেশী মদ
৩২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ
৩০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ
বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম: কানের দুল ৪ জোড়া, গলার চেইন ৩টি, গলার লকেট ২টি, গলার হার ১টি, পুতির হার ১টি, পুতির কানের দুল ২ জোড়া
১টি মোবাইল (স্যামসাং)
ভারতীয় ৮৯০ রুপি
১টি সিমকার্ড
১০টি বিভিন্ন প্রকার শাড়ি
২টি লেহেঙ্গা
২টি ওড়না
২টি উন্নমানের ভারতীয় লেডিস ব্যাগ

আটককৃত মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৪,০৯০/- টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএম জাবেদ বিন জব্বার (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা