ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে রতন মণ্ডল (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের ভিটি শিলমন্দির এলাকার তপন কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আয়শা ছিদ্দিক বাধন (২৯) ও তার বড় বোন লাবনী (৩৬) সকালে হাঁটার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তারা পৌরসভার ভিটি শিলমন্দির এলাকায় তপন কমিশনারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব দেওভোগ এলাকার রতন মণ্ডল পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে নীলাফোলা জখম করেন। এছাড়া চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে জোরপূর্বক অপহরণের উদ্দেশ্যে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করেন।

এ সময় বাধনের বড় বোন লাবনী বাধা দিলে তাকেও শরীরের বিভিন্ন স্থানে চর-থাপ্পড় ও কিল-ঘুষি মারা হয়। একপর্যায়ে রতন মণ্ডল হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে বাধনের গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যান।

আরও জানা যায়, ২০১২ সালে অভিযুক্ত রতন মণ্ডলের সঙ্গে আয়শা ছিদ্দিক বাধনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়াসহ বিভিন্ন কারণে ২০১৪ সালে বাধন কাজী অফিসের মাধ্যমে তাকে তালাক দেন। তালাকের পর থেকেই রতন মণ্ডল বিভিন্ন সময় বাধন ও তার পরিবারকে রাস্তাঘাটে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এছাড়া বাধনের মা ছালমাকে অতর্কিতভাবে হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় ২০১৫ সালে রতন মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মোচলেকা ও অঙ্গীকারনামার মাধ্যমে আপোষ-মীমাংসা হয়। আরও জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত ঘটনায়ও রতন মণ্ডলের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রতন মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ জানান, ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা