ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুর হতে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল মিরপুর উপজেলার আমলা বাজার ব্রিজ নামক স্থানে এইচ আর এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৩২ হাজার পাঁচশ টাকা।

মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা