ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় ১২০০ প্যাকেট নকল বিড়ি জব্দ

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১০৪ বোতল সিনা এলকোহল ও ১২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লক্ষ ৭ হাজার ছয়শত টাকা।

সোমবার (০৫ জানুয়ারি) রাত ১০টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১টার সময় ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে ১১০৪ বোতল সিনা এলকোহল ও ১২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

মালিকবিহীন অবস্থায় আটককৃত এলকোহল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা