ছবি: সান নিউজ
সারাদেশ

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শুকনাছড়ি এলাকায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে প্রায় ৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে।

পানছড়ি বনবিভাগ কর্মকর্তা উহলামং চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৬২.৪৬ ঘনফুট কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। আটককৃত কাঠের বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।

পানছড়ি জোন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, অবৈধ চোরাচালান রোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা