ছবি: সান নিউজ
সারাদেশ

ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন

জহিরুল হক মিলন, ফেনী

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

এতে ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন আহ্বায়ক আবদুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আবু জোবায়ের ভূঁইয়া মুন্না, সদস্য হুমায়ুন কবির, ফেনী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) পরিচালক মুশফিকুর রহমান পিপুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, সদস্য মাইন পাটোয়ারী, মসজিদ কমিটির সদস্য আতাউর রহমান মুকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরাবী, সহ-সভাপতি জাবেদুল হাসান রাহাত, ওনার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

এ সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী বড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা