সারাদেশ

 বরখাস্ত হলেন বেড়ার পৌর মেয়র

নিজস্ব প্রতিনিধি, পাবনা : বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর শাখার) উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘এই চিঠির পরপরই তিনি পৌর মেয়রের দায়িত্ব হারিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল মেয়র অথবা ইউএনও এই দায়িত্ব পাবেলন করবেন।’

বেড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পর্যায়ের সব কর্মকর্তার সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করেন বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেন।

ঘটনার বিস্তারিত উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেত...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা