সারাদেশ

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

তিমির বনিক,মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী আর নেই। ৯৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছিলেন মুন্তাকিম চৌধুরী। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৯ অক্টোবর) সেখানে তাঁর মৃত্যু হয়।

ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরীর জন্ম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে। তার বাবা তজম্মল আলী চৌধুরী। জন্ম কুলাউড়ায় হলেও রাজনৈতিক, সাংবিধানিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন।

তাঁর রাজনৈতিক জীবন জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সঙ্গে। পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ তৎকালীন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন।

স্বাধীনতার পর বাংলাদেশের গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মুন্তাকিম চৌধুরী। তিনি ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিরও সদস্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে তাঁর যুক্তি ও অবস্থান রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত ছিল।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ইতিহাসে স্থান করে নেন এই রাজনীতিক।

রাজনীতির পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত জীবনেও একজন ব্যারিস্টার হিসেবে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরীর মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে দেশ হারাল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক রাজনৈতিক ব্যক্তিত্বকে,যিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন এবং স্বাধীনতার পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সঙ্গেও যুক্ত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা