সারাদেশ

বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বী দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘শারদীয় দুর্গোৎসব এক সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রীতির এই বাংলাদেশে সবাই যেন একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বদলগাছী উপজেলার প্রায় ৪০০ জন দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা