সারাদেশ

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ডুবন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা। তবে তাঁর জন্মস্থান কলাপাড়া পৌরশহরে। তাঁর বাবার নাম মো. হযরত আলী। বৈবাহিক সূত্রে তিনি শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি করে বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নুর ইসলাম গতকাল সন্ধ্যা ৭টার দিকে সবার অগোচরে নিজের সবজিখেতে থাকা মাছের ঘের থেকে পানি সেচ দিতে যান। সেচকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান।

এদিকে, রাত গভীর হলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। তাঁকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) নিজেদের সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন। স্বজনেরা এসে প্রথমে পানিতে তল্লাশি চালান। এ সময় পানির মধ্যে নুর ইসলামের শরীরের স্পর্শ তাদের পায়ে লাগলে তাঁরা ভয়ে পানি থেকে উঠে আসেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান মাছের ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করেন।

নিহত নুর ইসলাম তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা