সারাদেশ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি মামলায় মোট ৩ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

শনিবার পরিচালিত এ অভিযানে শালিধা, নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ১২ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয় এবং আনুমানিক ৬০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং মাধবদী পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বিনা অনুমতিতে রাস্তা কাটার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এতে আনুমানিক ১২০০টি বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের ভোগান্তি ও গণউপদ্রব সৃষ্টি হয়েছে বলে জানানো হয়।

অভিযুক্তদের মধ্যে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মোট ২ লাখ ৬৫ হাজার টাকা এবং গণউপদ্রব সৃষ্টির দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে আদায় করা অর্থদণ্ডের পরিমাণ ৩ লাখ ১৫ হাজার টাকা।

অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় মামলা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদীর ম্যানেজার প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার XEN প্রকৌশলী তারিকুল ইসলাম।

এ ছাড়া মাধবদী পৌরসভার রাস্তা মেরামতের জন্য ৬৯ হাজার টাকা ফি জমা দেওয়ার মুচলেকা গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এসময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা