সারাদেশ
ইউপি নির্বাচন

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

নরসিংদী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির্জানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ফরিদ আহমেদ এর সমর্থন আদায়ের জন্য কয়েক শতাধিক দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে নিয়ে গণসংযোগ ও মিছিলে অংশগ্রহন করেন। তার সমর্থন আদায়ের জন্য জোরদাবী করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীরা।

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৭ ও ৮ ওর্য়াডে কয়েক শতাধিক বিএনপির নেতা কর্মী সর্বস্তরের জনগন সাথে নিয়ে ডা.ফরিদ আহমেদের গণসংযোগ ও মিছিলে অংশগ্রহন করা হয়েছে।

জানাগেছে, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫(রায়পুরা)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আস্থাবাজন ডা. ফরিদ আহমেদের পক্ষে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন দলীয় নেতা কর্মী ও এলাকাবাসীরা ।

দলীয় নেতাকর্মীরা আরোও জানান, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মির্জানগর ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা প্রতিকূলতা ও ভয়ভীতি উপেক্ষা করে দলের নির্দেশে পালন করতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. ফরিদ আহমেদ। স্বেরাচার শেখ হাসিনার আমলে ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছিল ।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জোর দাবি, ডা. ফরিদ আহমেদ একজন সহজ-সরল, সাদা মনের মানুষ ও ত্যাগী পরীক্ষিত রাজনৈতিক নেতা। পল্লিচিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন । এলাকায় প্রতিজশা ডাক্তার হিসেবে তার বিরাট সুনাম রয়েছে। তিনি অসহায় ও দরিদ্র মানুষের জন্য সাহায্য সহযোগিতা করেন।

ডা. ফরিদ আহমেদ বলেন, আমাদের সকলের অভিবাবক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে নব্য হাইব্রিড মুক্ত বিএনপি প্রতিষ্ঠা করতে ত্যাগী পরিক্ষিত নেতাকর্মীরা ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। দলীয় কোন্দল বন্ধ করে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে প্রকৃত নেতাকর্মীরা আরোও সুচ্ছার হতে হবে।

ডা. ফরিদ আহমেদকে সমর্থন জানিয়েছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, মির্জানগর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান ফরাজী, ইউনিয়ন যুবদলের সহসভাপতি কামাল মোল্লা, আলতাফ গাজী ও বিল্লাল মিয়াসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা