সারাদেশ

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কুলাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য, পানপুঞ্জির গাছ কাটার মামলায় তিনজন, নিয়মিত মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার তদন্ত অফিসার এসআই ফরহাদ মাতব্বর সূত্রে জানা গেছে, উপজেলার আছুরিঘাট এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য মনিরুজ্জামান ওরফে সৈকত মিয়া (৩৫), পিতা-মৃত ইব্রাহিম আলী প্রকাশ কটর মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-বাদে মনসুর, কুলাউড়া পৌরসভা, রাহেল আহমদ (২৫), পিতা-সুরুজ মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং-গিয়াসনগর, ৪নং জয়জন্ডী ইউনিয়ন, গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা