সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। পরে চৌমহনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে এবং যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিনের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা মো. সেলিম মিয়া, মো. শাকির আহমেদ, মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তাঁরা বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ নির্যাতন স্বীকার করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে থেকেছেন, তাঁদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া জরুরি।
সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা