সারাদেশ
আজ ভয়াল ১২ নভেম্বর

কলাপাড়ায় সাড়ে চার হাজারসহ পটুয়াখালীতে একদিনে প্রাণহানি ৪৭,৮৪৮

আবিদ হাসান সাইমুম, কলাপাড়া (পটুয়াখালী)

১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চল। উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, জনপদ, গবাদিপশু ও অসংখ্য মানুষের জীবন। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে উপকূলের আকাশ-বাতাস। ইতিহাসে দিনটি পরিচিত হয়ে আছে ‘ভয়াল ১২ নভেম্বর’ হিসেবে।

সেই ভয়াবহ দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি ছিল বৃহত্তর পটুয়াখালী। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এ জেলায় প্রাণ হারান ৪৭ হাজার ৮৪৮ জন। নিখোঁজ হন আরও ১৬৫ জন। এর মধ্যে গলাচিপায় ২৮ হাজার ৭১৮,আমতলীতে ৯ হাজার ২২৩, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯,বাউফলে ২ হাজার ৯৯৭ এবং মির্জাগঞ্জে ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়।

১৯৭০ সালের ৮ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তিশালী হয়ে ১১ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ১২ নভেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলে আঘাত হানে এটি। ঘণ্টায় প্রায় ১৮৫ থেকে ২৪০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে প্রায় ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় জনপদকে তছনছ করে দেয়।

বিশেষ করে বর্তমান গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার চরকাজল, চরবিশ্বাস, চরমোন্তাজ, মৌডুবি ও বড় বাইশদিয়াসহ বিভিন্ন চরাঞ্চলে নেমে আসে মৃত্যুর মিছিল। নিশ্চিহ্ন হয়ে যায় অসংখ্য পরিবার ও বসতি। চরমোন্তাজ দ্বীপের বহু মানুষের প্রাণহানির স্মৃতি আজও স্থানীয় প্রবীণদের কাছে দুঃসহ বেদনা হয়ে আছে।

বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত এই ভোলা সাইক্লোনে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের হিসাবে ৩ লাখ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে। তবে প্রাণহানির সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে মতপার্থক্য রয়েছে।

দীর্ঘ ৫৬ বছর পেরিয়ে গেলেও ভয়াল ১২ নভেম্বরের ক্ষত আজও ভুলতে পারেননি উপকূলের মানুষ। সেই বিপর্যয়ের স্মৃতি ও উপকূলবাসীর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

উপকূলবাসীর প্রত্যাশা,রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে দিনটি পালিত হলে উপকূলের মানুষের সংগ্রাম,দুর্যোগের ইতিহাস ও নিরাপত্তার বিষয়টি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা