কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে হেক্টর প্রতি সাড়ে ৪ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে ধানের ফলন যাচাইয়ের জন্য এই শস্য কর্তন করা হয়।
এ আমন মৌসুমে অনন্তপুর ব্লকের কৃষক আতিকুর রহমানের ৩৩ শতাংশ জমির ব্রি ধান-১০৩ কাটা হয়। কর্তন করা ধান মাড়াই ও ওজন করে হেক্টরপ্রতি ৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান রানু, হামিদুর রহমানসহ স্থানীয় কৃষক বৃন্দ। শস্য কর্তন শেষে কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিক সময়ে ধান কাটা ও ধান সংরক্ষণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
সাননিউজ/বান্না