সারাদেশ
এমপি খায়রুল কবির খোকন

আ’লীগ আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

সাইদুল ইসলাম আরাফাত, নরসিংদী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়নের বাউশিয়া-শ্রীনগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করব না। এখন থেকে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি সবার কাছে জবাবদিহি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন ও প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের মন থেকে তারা মুছে গেছে এবং তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন বা আত্মগোপনে রয়েছেন।
বর্তমান সরকার ন্যায়নীতি ও সততার সঙ্গে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে জনগণের কল্যাণে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি, জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল ও সেক্রেটারি ফারুক উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা ও আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ মিয়াসহ জেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাউশিয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নজরপুর ইউনিয়নের বালুয়া ঘাট সেতুরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খায়রুল কবির খোকন। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে চরাঞ্চলের গুরুত্বপূর্ণ এ দুটি সেতু নির্মাণ করা হচ্ছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা