সারাদেশ

নারায়ণগঞ্জে কাজে ফিরেছে শ্রমিকেরা, বিজিবি মোতায়েন

এম আর কামাল, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়ককেন্দ্রিক কয়েকটি স্থানে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, মালিকপক্ষের সঙ্গে আলোচনা এবং শ্রমিক নেতাদের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কাজে ফিরেছেন শ্রমিকেরাও। রবিবার শহরের চাষাঢ়া ও শিবু মার্কেট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, বর্তমানে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অস্থিরতা নেই। শিল্পকারখানাগুলোতে আলাদাভাবে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা অব্যাহত রয়েছে।
৬২ বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, নারায়ণগঞ্জে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিবু মার্কেট, বিসিক শিল্পনগরী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চাষাঢ়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিজিবি মোতায়েন রয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে আরও সদস্য মোতায়েনের সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে। শ্রমিকেরাও বিষয়টি বুঝতে পেরে কাজে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষের আন্তরিকতা, শ্রমিকদের সচেতনতা এবং শ্রমিক নেতাদের ভূমিকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। সরকারি বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। প্রতিটি কারখানায় আলাদাভাবে নজরদারি করা হচ্ছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী বলেন, জেলায় শিবু মার্কেট এলাকাকে কেন্দ্র করেই শ্রমিক আন্দোলন বেশি হয়েছে। এ কারণে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশি মোতায়েন রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, শিল্প পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা