সারাদেশ

চট্টগ্রাম ডিওএইচএসে শতভাগ সৌরবিদ্যুতের উদ্বোধন

ভ্রাম্যমান প্রতিনিধি

জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে চট্টগ্রাম ডিওএইচএসের একটি আবাসিক ফ্ল্যাটে শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রম চালু করা হয়েছে। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

গতকাল রাতে চট্টগ্রাম ডিওএইচএসের একটি আবাসিক ফ্ল্যাটে সবুজ আগামীর জন্য সৌরশক্তি’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সচিব লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম (অব.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইশা পাওয়ার টেক বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী নুরুল ইসলাম নাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল এবিএম জয়নুর রশীদ (পিএসসি, অব.)।

আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মাইশা পাওয়ার টেক বিডির কর্মশালায় সৌরশক্তির মাধ্যমে রান্নার চুলা, লাইট, ফ্যান, ফ্রিজসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনার সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়, পারিবারিক ব্যয় কমানো এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সৌরবিদ্যুতের ভূমিকা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মাইশা পাওয়ার টেক বিডির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি খাতে দেশকে আরো একধাপ এগিয়ে নিতে জ্বালানি সংকট মোকাবিলা ও প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানো অত্যান্ত জরুরি। পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে ব্যক্তি, পরিবার ও জাতীয় পর্যায়ে অর্থনৈতিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সম্ভব। তিনি বলেন, সৌরশক্তিকে শুধু বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম হিসেবে নয়, দৈনন্দিন জীবনযাত্রার অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত স্থাপনা এবং জনসচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন।

তিনি বলেন,প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সোলার এক্সপোতে দেওয়া ঘোষণার প্রসঙ্গ তুলে ধরেন। আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে আরও ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যের কথা উল্লেখ করেন ।

তিনি আরোও বলেন, দেশের আবাসিক ভবন, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বিপণিবিতানের ছাদে সৌর প্যানেল স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। এসব অব্যবহৃত ছাদ বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয়ও কমানো সম্ভব।

তবে এ ধরনের প্রকল্পের সফলতার জন্য বিদ্যুতের চাহিদা নিরূপণ, মানসম্মত সৌর প্যানেল ও ব্যাটারি ব্যবহার, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সহজ শর্তে ঋণ, কিস্তিতে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ, নেট মিটারিং সুবিধা এবং প্রয়োজনীয় সরঞ্জামে শুল্ক-কর সুবিধা বাড়ানোর আহ্বান জানানো হয়।

মাইশা পাওয়ার টেক বিডির পক্ষ থেকে সৌরবিদ্যুৎ সকল কার্যক্রম দেখে বিভিন্ন প্রতিষ্ঠানও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মাইশা পাওয়ার টেক বিডির সৌরবিদ্যুতের প্রয়োজনীয় সামগ্রী দেশে আমদানি করতে চীন থেকে ৬ লাখ ৯৯ হাজার মার্কিন ডলারের সেল কন্ট্রাক্টের উদ্যোগসহ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটি।

মাইশা পাওয়ার টেক বিডির আঞ্চলিক পরিচালক শাখাওয়াত হোসেন ভুইয়া সহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কর্মশালার কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শামসুল আরেফিন, ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কে এম এম রিয়াদ, বাঁশখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নিশান ই হেলাল, চট্টগ্রাম সেনা কল্যাণ সংস্থার প্রকল্পপ্রধান কমান্ডার ইফতেখার হাসান (সিপিএসসি, অব.), ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জিএম এম এ সবুর,চট্টগ্রাম ডিওএইচএস লেডিস ক্লাবের সেক্রেটারি সাজেদা বেগম, মাইশা পাওয়ার টেক বিডির প্রকৌশলী আব্দুল হালিম ও প্রতিনিধি ইব্রাহিম মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিম...

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের পনেরোটিরই লাইসেন্স নবায়ন নেই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯ টি বেসরকারি হাসপাতালের...

চট্টগ্রাম ডিওএইচএসে শতভাগ সৌরবিদ্যুতের উদ্বোধন

জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

যশোরের ভৈরব নদে ২ নৌযানের সংঘর্ষে বালুবাহী ব্ল্যাকহেড ডুবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা