সারাদেশ
নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান

শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে ১,১০০০০ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে উপজেলার ভৈরব বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস কর্তৃক ভৈরব বাজার এলাকায় পরিচালিত অভিযানে মহাদেব খই ভান্ডারে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, অনুমোদনহীন রং ব্যবহার করে গজা ও নিমকি তৈরি, মেঝেতে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহারের মতো অনিয়ম শনাক্ত করা হয়। এ ছাড়া ক্ষতিকর হাইড্রোজ সংরক্ষণ, হাইড্রোজ মিশ্রিত গুড় ব্যবহার, পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা এবং খাদ্য উৎপাদনের অনুমোদন না থাকার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান। এ সময় দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, কিছু দুধের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন ও বিএসটিআই এর একজন পরিদর্শক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরীক্ষাগার মোবাইল কোর্টকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা