বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টি পাথরের (শিবলিঙ্গ) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিবলিঙ্গের আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি (শিবলিঙ্গ) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিজিবির এ ধরনের অভিযান শুধু অবৈধ মালামাল উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জাতীয় সম্পদ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সাননিউজ/বান্না