মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে গভীর রাতে পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে ব্যবসায়ীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন মোয়াজ্জেম নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের আসু বেপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। আসু বেপারীর ছেলে, ব্যবসায়ী আফজালের স্ত্রী সুমির সাথে বালিয়াটি এলাকার মোয়াজ্জেমের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল।
অভিযুক্ত মোয়াজ্জেম জানান, আসুর বাড়ির পূর্ব পাশের একটি বিশাল পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন তিনি। সেই পুকুরের দেখাশোনা করতে আসা-যাওয়ার সুবাদেই আসুর পুত্রবধূ সুমির সাথে তার পরিচয় ও একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোয়াজ্জেম স্বীকার করেন, গত ছয় মাস ধরে তাদের এই সম্পর্ক চলে আসছে।
ঘটনার রাতে দুইটার দিকে আফজাল ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরই মোয়াজ্জেম সুমির সাথে যোগাযোগ করে তার ঘরে প্রবেশ করেন। তবে নিয়তির নির্মম পরিহাসে, ঘর অন্ধকার করে একসাথে সময় কাটানোর সময় হঠাৎ কোনো কারণে আফজাল বাড়িতে পুনরায় ফিরে আসেন। এসময় দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ-বৈঠকের মাধ্যমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
সাননিউজ/বান্না