সারাদেশ

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য রয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা