সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পয়েন্ট সংলগ্ন 'হোটেল আদনান'-এ এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল হোটেল আদনানে অভিযান চালায়। এ সময় হোটেলের কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও দুই পুরুষসহ মোট তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
সাননিউজ/বান্না